সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

যবিপ্রবি’তে ১২ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তর পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৬ এই পর্যন্ত দেখেছেন


শাহারুল ইসলাম ফারদিন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা আগামী ১২ই সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে। শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের পথ সুগম করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে আগামী ১৫ অক্টোবরের মধ্যে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।

যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য মো. আনোয়ার হোসেন।
সভায় পরীক্ষামূলকভাবে প্রথমে স্নাতকোত্তর পর্যায়ের সশরীর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসব পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন যেসব শিক্ষার্থী আবাসিক হলে থাকতে ইচ্ছুক, তাঁদের নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। হলে অবস্থানের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। কোনো শিক্ষার্থীর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ হলে তাঁকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে। পরবর্তী সময়ে তিনি সুস্থ হলে সংশ্লিষ্ট বিভাগ থেকে তাঁর পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে।

১৫ অক্টোবরের মধ্যে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। তার আগে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ দায়িত্বে করোনার টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক, নার্স ও মেডিকেল স্টাফদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা চলাকালীন হলে অবস্থানরত শিক্ষার্থীদের এক দিন পরপর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সভায় পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী পরীক্ষার্থীদের পরিবহনে আনা-নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করার সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ দায়িত্বে করোনার টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির পরীক্ষা শুরুর বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। তাঁদের পরীক্ষার সূচিও যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102