বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিলেটে দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ এই পর্যন্ত দেখেছেন
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক মানববন্ধন পরবর্তী উপজেলা হলরুমে দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী আজিম উর রশীদ, উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মানদা রঞ্জন তালুকদার, পরিসংখ্যান অফিসার  সীমা দাস, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ  কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রইস আলী, আব্দুল হাই, উসমান আলী, শাহনাজ কুলসুম আরা, সততা সংঘের সভাপতি ইকরা জান্নাত, গাজী জামিলা প্রমুখ।
পরে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসারকে ফুল ও উপহার সামগ্রী প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী। সবশেষে সততার সংঘসহ অতিথিদের উপহার সামগ্রী প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102