মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী

মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে স্কাউটস

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ এই পর্যন্ত দেখেছেন
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, বাংলাদেশ স্কাউটস একটি বাসযোগ্য, সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে।
শনিবার (০৬ ডিসেম্বর) সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খান মোঃ রেজা-উন-নবী একথা বলেন।
বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন, সৃষ্টিলগ্ন থেকেই পৃথিবীর গতিপ্রকৃতি নির্ভর করেছে মানুষের উপর৷ মানুষের নেতৃত্বের ব্যর্থতার কারণে পৃথিবীতে বিভিন্ন সময় রক্তপাত ও যুদ্ধ হয়েছে। মানুষের জন্য বাসযোগ্য ও মানবিক পৃথিবী বিনির্মাণে কাজ করছে মানবতাবাদীরা। বাংলাদেশ স্কাউটস তথা স্কাউটস আন্দোলনের সৃষ্টি হয়েছে পৃথিবীকে মানুষের বাসযোগ্য হিসেবে গড়ে তোলার জন্য।
স্কাউটস সম্পর্কে তিনি আরও বলেন, স্কাউটস সঠিক নেতৃত্বের মাধ্যমে সুশৃঙ্খল ও স্বার্থহীনভাবে কাজ করতে শেখায় বলেই শতাব্দীপূর্বে শুরু হয়েও এখনো টিকে আছে। একটি দেশের অগ্রসর হওয়ার জন্য বুদ্ধিবৃত্তিক দক্ষতা অর্জনের পাশাপাশি নাগরিকদের অবশ্যই মানবিক মূল্যবোধে উত্তীর্ণ হতে হবে। স্কাউটস আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের যে প্রশিক্ষণে গড়ে তোলা হয় তাতে তারা ভবিষ্যতে বিশেষ গুণাবলীসম্পন্ন হওয়ার অনুপ্রেরণা পাবে।
কমিশনার বলেন, বিভিন্ন সময়ে কিছু সংখ্যক স্বার্থপর, আত্মকেন্দ্রীক ও লোভী মানুষ এবং ব্যর্থ নেতৃত্বের কারণে এদেশ পিছিয়ে গিয়েছে। তাই আমাদেরকে নির্লোভ, শৃঙ্খলাপূর্ণ, মানবিক গুণাবলীসম্পন্ন এবং দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ জনগোষ্ঠী তৈরি করতে হবে। যারা কাব ও স্কাউটস হিসেবে কাজ করছে, তারা যেন সবসময় একতাবদ্ধ থাকতে পারে সেলক্ষ্যে অ্যালমনাই গঠন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মোঃ আবদুল আজিজ ও উপ-কমিশনার ড. মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় সিলেট অঞ্চলের কাব ও স্কাউটসের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিলেট অঞ্চলে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৩১০ জনকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102