বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার অফিস উদ্বোধন

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজারে অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে দৈনিক ডেসটিনি পত্রিকা অফিসের।
শনিবার (৮ নভেম্বর) মৌলভীবাজার জেলা শহরের চৌমুহনীস্থ চাঁদনীঘাট রোডের উত্তরা মার্কেট এর ৩য় তলায় দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের শুভ উদ্বোধন করেন দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মামুনুর রশীদ মহসিন।
দৈনিক ডেসটিনি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ডাঃ রাধাকান্ত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি-২০০০ প্লাটিনাম এক্সিকিউটিভ বশির আহমেদ হাজারী, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক), দৈনিক আলোকিত নিউজ জেলা প্রতিনিধি ডাঃ সৈয়দ কামরুজ্জামান, দৈনিক ভোরের পাতা পত্রিকা জেলা প্রতিনিধি ডাঃ হিমাচল দত্ত।
এসময় ডেসটিনি-২০০০ প্লাটিনাম এক্সিকিউটিভ নুরুল ইসলাম সারজুল, সিলভার এক্সিকিউটিভ পান্না কান্তি পাল, সিনিয়র ডিস্টিবিউটর নকুলেশ্বর দেবনাথ, সমাজকর্মী মনতোষ দাশ, সমাজকর্মী বিনয় কান্তি দেবনাথ, তাপস দেব, দিপক দাস, দৈনিক প্রভাতি বাংলাদেশ জেলা প্রতিনিধি আবুল কাশেম খান, মাসিক শ্রী গৌরবাণী প্রতিনিধি সুবীর তালুকদার, সাপ্তাহিক মুক্তকথা প্রতিনিধি প্রিয়াংকা পাল, চায়ের রাজরানী পত্রিকার সুখেন্দ্র কুমার দাশ সহ ডেসটিনি-২০০০ ডিস্টিবিউটরবৃন্দ এবং বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102