শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে রূপালী ব্যাংকের আয়োজনে

তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

উত্তম সেবার নিশ্চয়তা নিয়ে রূপালী ব্যাংক পিএলসি দেশব্যাপী আয়োজন করেছে তারুণ্যের উৎসব-২০২৫। উদযাপনের শেষ দিবসে শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী-২০২৫’।

রবিবার (২ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজ মিলনায়তনে স্বাক্ষরতা কর্মসূচী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য্য।

শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও রূপালী ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক গোপাল কৃষ্ণ বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলুল হক, রূপালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বিপ্লব কুমার তালুকদার, বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সূর্য্য কান্ত দাশ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রূপালী ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরা গ্রাহকদের লেনদেন ও সকল ধরনের সেবা দিতে সদা প্রস্তুত রয়েছে। এই ব্যাংক শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, এখানে আপনার আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে।

রূপালী ব্যাংকে লেনদেন এবং সকল ধরনের সেবা কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা কিভাবে দ্বায়িত্ব পালন করে থাকেন তা স্বচক্ষে অবলোকন করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, অধ্যক্ষ মহোদয়ের অনুমতি নিয়ে আপনারা আসুন, আমাদের কর্মকর্তারা প্রতিটি কার্যক্রম আপনাদের বুঝিয়ে দিবে। এরফলে আপনাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হবে।

ব্যাংকে হিসাব খুলে অল্প অল্প লেনদেনের মাধ্যমে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধান অতিথি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102