বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিজিবি বিএসএফ বৈঠক

তেঁতুলিয়া সীমান্তে আটক ৬ জনকে হস্তান্তর

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই শিশুসহ ছয় জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। সন্ধ্যার পর আটকদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
যাদের হস্তান্তর করা হয়েছে তারা হলেন- সঞ্জয় কুমার রায় (৩৪), বিসায়া রাণী (৩০), ব্রিতি রাণী (১৮), নবদিপ চন্দ্র বর্মন (২২), তাতময় রায় (৩) ও বর্ণা রাণী (৯)। তারা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় বিজিবি।
বিজিবি সূত্র জানায়, তেঁতুলিয়ার শুকানি বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের ৪৬ মদনবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। বৃহস্পতিবার সকালে ছয় বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের বিষয়টি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নে জানায় বিএসএফ। এরপর আটকদের পরিচয় যাচাই করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নেয় বিজিবি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102