রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

করোনার জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে সৌদিতে নারীসহ ৪ বাংলাদেশি গ্রেপ্তার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৯০ এই পর্যন্ত দেখেছেন

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: সৌদিআরবের রাজধানী রিয়াদে করোনাভাইরাসের জন্য পিসিআর সার্টিফিকেট জাল করে বিক্রির অভিযোগে এক নারীসহ চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রাইদিস জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কর্তৃপক্ষ অপরাধীদের গ্রেপ্তার করে, তখন তারা রিয়াদ পাড়ার একটি আবাসিক ইউনিটে অবৈধ বাণিজ্যে লিপ্ত ছিল।

বিক্রির জন্য প্রস্তুত জাল পিসিআর সার্টিফিকেট এবং জালিয়াতি প্রক্রিয়ায় ব্যবহৃত সরঞ্জামগুলি তাদের দখল থেকে জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদেরকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। তবে গ্রেফতারকৃত ওই চার বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করা হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102