বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

লন্ডনে

কক্সবাজার অ্যাসোসিয়েশন এর পিঠা উৎসব অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০০ এই পর্যন্ত দেখেছেন

কক্সবাজার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের আয়োজনে লন্ডন টাওয়ার হেমলেট কাউন্সিলের বারনি কমিউনিটি সেন্টারে পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজারের ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাদে ভরপুর এই উৎসবে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী কক্সবাজারবাসী।

উৎসবস্থল লন্ডনের বার্নি হল যেন একখণ্ড কক্সবাজারে রূপ নেয়। পিঠা উৎসবে পরিবেশিত হয় কক্সবাজারের ঐতিহ্যবাহী নানা রকম পিঠা—গুরা পিঠা, সাচের পিঠা, তালের পিঠা, দুধচিতল, আতিক্যা, পুলি, বড়া পিঠা, নাড়ু, চটপটি, ভাপা পুলি সহ বিলুপ্তপ্রায় গ্রামবাংলার অনেক পিঠা। এসব পিঠা স্বাদ নিতে নিতে উপস্থিত অতিথিরাা ফিরে যান শৈশবের স্মৃতিময় দিনগুলোয়। লন্ডনে বসবাসরত কক্সবাজারবাসীর প্রাণের মিলনমেলায় পরিণত হয় সভাস্থল।

পিঠা পর্ব শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় ঘরোয়া পরিবেশে রান্না করা সুস্বাদু খাবার।

উৎসবের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কক্সবাজার অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্য-এর বার্ষিক সাধারণ সভা। স্টিয়ারিং কমিটির সদস্য ব্যারিস্টার সরওয়ার কামাল নবগঠিত এক্সিকিউটিভ কমিটিকে উপস্থিত কক্সবাজারবাসীর সামনে পরিচয় করিয়ে দেন।

নবনির্বাচিত সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল আলম এবং সেক্রেটারি মোহাম্মাদ গিয়াস উদ্দিন।  দুইজনই সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং ফাউন্ডার সেক্রেটারি ছিলেন। তারা কক্সবাজার এসোসিয়েশনের সদস‍্যদের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ সময় ড.মোহাম্মাদ শফিউল্লাহকে নতুন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় ।

অনুষ্ঠানে পূর্ববর্তী কমিটি এবং স্টিয়ারিং কমিটির অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষ করে পিঠা ও খাবার পরিবেশনে অংশ নেওয়া মহিলাদের প্রতি জানানো হয় বিশেষ কৃতজ্ঞতা।

নবগঠিত এক্সিকিউটিভ কমিটির সভাপতি ফরিদুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির সাবেক চেয়ারম্যান ফরিদ তৈয়ব, ব্যারিস্টার নুরুল গাফফার, দেলোয়ার হোসেন, ও মোহাম্মদ আজাদ।

সদ্য সাবেক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সোহেল রানা শামিম, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ বিন আজাদ, চাটগাইয়া গফের জনক ও টিভি২৪ বাংলা এর চেয়ারম্যান মোঃমাসুদুর রহমান।

সমাপনী বক্তব্যে স্টিয়ারিং কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. সাহেদ চৌধুরী সকলের সহযোগিতায় সংগঠনের ঐক্য, ঐতিহ্য ও প্রবাসী কক্সবাজারবাসীর পারস্পরিক বন্ধন আরো দৃঢ় করার আহ্বান জানান।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানটি প্রবাসী কক্সবাজারবাসীর সংস্কৃতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102