বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

শ্রোতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে

আর জামান রাকিবের কথায় সামিনা চৌধুরীর নতুন গান

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন
সম্প্রতি ‘মন যে একটা বাড়ি’ শিরোনামের  একটি গানে কন্ঠ দিয়েছেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। তাঁর নতুন গান প্রকাশ হতেই আলোড়ন সৃষ্টি হয়েছে শ্রোতাদের মধ্যে। দীর্ঘদিন পর তিনি গাইলেন রাজশাহী  কৃষি উন্নয়ন ব্যাংক এর কর্মকর্তা তেতুলিয়ার কৃতি সন্তান আর জামান রাকিবের কথায়  এবং এস ডি সাগরের সুর ও সংগীতে।  গানটির রেকর্ডিং হয়েছে রাজধানী বাংলা ঢোল স্টুডিওতে। খুব শীঘ্রই গানটি সব ধরনের অনলাইনে প্লাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছেন গীতিকবি রাকিব।
‎উল্লেখ্য, সামিনা চৌধুরী  ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে’ অথবা  ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘এই জাদুটা সত্যি হয়ে যেত’ প্রভৃতি গান কণ্ঠে তুলে মানুষের হৃদয়ে  জায়গা করে নিয়েছেন ।
দেশ এবং দেশের বাইরে নিয়মিত স্টেজ শোতে গান পরিবেশন করেন  তিনি। খ্যাতিমান এই গায়িকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
অন্যদিকে গীতিকবি ও সুরশিল্পী হিসেবে বেশ কিছু গানে কাজ করেছেন আর জামান রাকিব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102