বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

দ্রুততম সময়ে অত‍্যাধুনিক সেবার প্রত‍্যয়ে

শ্রীমঙ্গলে হাইড্রোলিক কার ওয়াশ চালু

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে এই প্রথম তাক্বওয়া হাইড্রোলিক্স কার ওয়াশ সেন্টার চালু করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) হবিগঞ্জ সড়কে দ্বারিকাপাল মহিলা কলেজের সম্মুখে মিলাদ মাহফিলের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী(রহ:) ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তামজিদ আহমেদ সিদ্দিকী, মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ ক্বারী মাওলানা মোঃ সাইফুল রহমান মোল্লাপুরী (খতিব আমানতপুর জামে মসজিদ), মাওলানা মোঃ সাইফুল ইসলাম সাহেব ও ক্বারী মোঃ মুহিবুর রহমান।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক রাফি আহমেদ চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রকের) সাধারণ সম্পাদক মোঁঃ আব্দুর রউফ তালুকদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলা, সদস্য শামসুল ইসলাম শামিম, গোলাম কিবরিয়া জুয়েল, সাংবাদিক নান্টু রায় ও সুমন আহমদে। উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব টিটু আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু।

এ প্রতিষ্ঠানের যৌথ পরিচালক মোঃঁ আব্দুল মুকিত ও সবুজ আহমেদ বলেন, মূলত দ্রুততম সময়ে কম খরচে আধুনিক সেবা প্রদানের জন্য তারা তাক্বওয়া হাইড্রোলিক্স কার ওয়াশ সেন্টার পরিচালনার উদ্যোগ নিয়েছেন। আজ থেকে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে ঠিকই, তবে প্রতিষ্ঠানটির সাফল্য পেতে তারা সকলের সহযোগিতা কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102