বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বৃষ্টল বিশ্বনাথ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সঃ) উদযাপিত

কামরুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

বৃস্টল বিশ্বনাথ ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিন স্মরণে ঈদে মিলাদুন্নাবী (সঃ) পালন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাবেক সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও বৃষ্টল সেন্ট্রাল মসজিদের খতীব হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ ইকরাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল হামিদ।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন জামেয়া আল করম মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা গুল মোহাম্মদ আযহারী। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ ফরমান শাহ জালাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আজিজুর রহমান খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃষ্টল সেন্ট্রাল মসজিদের সভাপতি আব্দুর রাজিক, শফিকুর রহমান চৌধুরী।

সভায় ঈদ-এ মিলাদুন্নবীর প্রেক্ষপট তুলে ধরে বক্তারা বলেন ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নবীজীর আগমনে খুশী উৎযাপন করাকে বুঝায়। হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বার্তাবাহকরূপে সত্য, ন্যায়, কল্যাণের দিশারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ, যা কোরআন ও সুন্নাহভিত্তিক শরিয়ত। তার সঠিক ও পূর্ণ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের ইহ ও পরকালীন নাজাতের নিশ্চয়তা।

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃস্টল বিশ্বনাথ ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা তদরিছ আলী, মবসির আলী, মোশাহিদ আলী, শিপার খান, সহ-সভাপতি চমক আলী,  সহ সভাপতি রাজু মিয়া, সহ সভাপতি রফিক আলী, সহ সম্পাদক জাহিদুল ইসলাম (জাহিদ), ট্রেজারার মকবুল আলী, জয়েন্ট ট্রেজারার ইলিয়াস হোসেন, এডুকেশন সেক্রেটারি হুমায়ূন খান, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, মোবারক আলী, আশিকুল ইসলাম (আশিক), আব্দুল কাইয়ুম, জোনাইদ হোসেন প্রমুখ।

কমিউনিটির বিশিষ্ট জনের মধ্যে বাংলাদেশ হাউজের সাবেক সভাপতি ফকরুল আলী ও আতিকুর রহমান, মখলিছ মিয়া, বাংলাদেশ হাউজের সহ সভাপতি আব্দুল ওয়াহিদ, আব্দুল গফফার, আতাউর রহমান, আবিদুর রহমান সহ বিপুল সংখ্যক মহিলা ও শিশু উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল শেষে মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে ঈদ-এ মিলাদুন্নবী মাহফিল এর সমাপ্তি করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102