শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে

সাংবাদিক রুহুল আমীন গাজী স্মরণে সভা অনুষ্ঠিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর প্রয়াত সভাপতি মরহুম সাংবাদিক রুহুল আমীন গাজীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড় সাংবাদিক ইউনিয়ন (পিইউজে) এর উদ্যোগে পঞ্চগড় মিডিয়া হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং রাইজিংবিডির প্রতিনিধি আবু নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও দেশ রূপান্তর প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, এখন টিভি ও কালেরকণ্ঠের প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক জনবানীর প্রতিনিধি কামরুল ইসলাম কামু। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা সাংবাদিক রুহুল আমীন গাজীর স্মৃতিচারণ করে বলেন, রুহুল আমীন গাজী ছিলেন একজন প্রতীথযশা সাংবাদিক। তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেও নেতৃত্ব দিয়ে জেল জুলুমেরও শিকার হয়েছেন। তিনি আমৃত্যু অন্যায়ের সঙ্গে আপোস করেননি। তার আদর্শ পেশাদার সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
প্রয়াত রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নয়াদিগন্তের সাংবাদিক মাওলানা শেখ ফরিদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102