সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন। ওই দিন বেলা ১১টার দিকে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির অবনতি দেখা দিলে তার এ সফরসূচির পরিবর্তন হতে পারে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও জাতিসংঘ বাংলাদেশ মিশনের একটি সূত্র জানিয়েছে। 

সূত্রটি জানায়, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। মহামারি পরিস্থিতি স্বাভাবিক না থাকলে তা পরিবর্তন হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ও কখন জাতিসংঘে ভাষণ দেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর তিনি ৭৬তম সাধারণ অধিবেশনে ভাষণ দিতে পারেন।
অন্যান্য বছরের মতো এবারো তিনি কোনো পাবলিক সমাবেশ বা নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন না বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সূত্র উল্লেখ করেছে। তবে প্রধানমন্ত্রী ‘ভার্চুয়াল প্রেজেন্স’ এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৪ সেপ্টেম্বর হোটেল সুইট থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মূল্যবান বক্তব্য রাখবেন।   

এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে জেএফকে বিমানবন্দরে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি এবং জাতিসংঘে তার ভাষণের দিন জাতিসংঘ ভবনের সামনে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102