বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে তেঁতুলিয়া সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম, তেতুলিয়া
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ এই পর্যন্ত দেখেছেন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমেএক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া, ভজনপুর ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরা কান্ত রায়, সাধারণ সম্পাদক বীরেন্দ্র নাথ বর্মন, উপজেলা যুব দলের সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক (সবুজ), জাতীয় নাগরিক পার্টি (এনপিপি)’র উপজেলা সমন্বয়ক হাবিবুর রহমান প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গসহ তেঁতুলিয়া উপজেলার ৯টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় পূজা উদযাপনকালীন সময়ে এলাকায় যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন, বিভিন্ন সড়কে বৈদ্যুতিক লাইট ও সড়ক সংস্কার, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক নিয়োগসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য যার যার অবস্থান থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102