সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের হাতে ভুয়া ডাক্তার গ্রেফতার

এম এ আহমদ আজাদ, নবীগন্জ
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে ভুয়া ডাক্তার কাজল নাথের চেম্বারে অভিযান পরিচালনা করে কাজল নাথ (৫২) কে আটক করা হয়।
অবহেলা দ্বারা সেবা গ্রহীতার স্বাস্থ্য জীবন হানি আশংকা এবং বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় উক্ত ভুয়া ডাক্তার কাজল নাথ কে ভোক্তাধিকার ও সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫৩ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।
সাজাপ্রাপ্ত কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার প্রেমানন্দ নাথের ছেলে। শহরের শান্তিপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন থানার অফিসার ইনর্চাজ শেখ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ রাশেদ খান ও স্যানেটারি অফিসার আমজাদ হোসেন।
উল্লেখ্য যে ইতিপুর্বে উক্ত ভুয়া ডাক্তার কাজল নাথকে একাধিক বার জেল জরিমানা করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102