সোমবার, ১১ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৫ জন পুশব‍্যাক

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে আবারও নারী ওশিশুসহ পাঁচজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। শনিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকাদিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে সীমান্ত এলাকা থেকেতাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের বিনয়চন্দ্র রায়ের ছেলে শ্রী রামবাবু রায় (১২), একই গ্রামেরগায়নামা রায়ের কন্যা আদুরী বালা (৩০), দিনাজপুরজেলার বিরল উপজেলার রানীপুকুর গ্রামের সফিউদ্দীনেরছেলে আনিসুর রহমান (৪১), একই উপজেলার বোচাহাটগ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২)ও রবিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে একরামুল হক(২৮)।

এর আগেও কয়েক দফায় পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বেশ কিছু নারী, পুরুষ ও শিশুকে পুশব‍্যাক করে  বিএসএফ।

এ বিষয়ে বিজিবির ফকিরগঞ্জ কম্পানি কমান্ডার সুবেদারসাইফুল ইসলাম জানান, সীমান্তে আটক ৫ জনের বিরুদ্ধে মামলা করে শনিবার বিকালে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘আটকদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি।রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102