রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে ২ যুবদল নেতা বহিষ্কার

তেঁতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২৯ এই পর্যন্ত দেখেছেন
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সংবাদ মাধ্যমকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম।
বহিষ্কৃতরা হলেন, উপজেলার ৭নং দেবনগড় ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল জলিল ও ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম সোহেল।
জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আব্দুল জলিলকে ও নাজমুল ইসলাম সোহেলকে বহিষ্কার করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা যুবদল। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে দুইজনের দলীয় পদ–পদবি উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল জলিল ও নাজমুল ইসলাম সোহেলকে যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না বলে, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত চিঠির অনুলিপি যুবদলের পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম বলেন, ‘তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। তদন্তে তা প্রমাণিত হওয়ায় দলীয় পদ থেকে তাদের দুজনে বহিষ্কার করা হয়েছে।
এদিকে আব্দুল জলিলের বিরুদ্ধে এর আগেও একাধিকবার নানা কর্মকান্ডের অভিযোগ আসে। তদন্তে সত্যতার পাশাপাশি সব দিক বিবেচনা করে এবং দলীয় শৃঙ্খলা ঠিক রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণে আশাকরি সংগঠনের আর কেউ এমন কাজ করতে সাহস পাবেন না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102