মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) পরিচালিত ‘বিশ্বের নিরাপদ শহর’ গবেষণায় উঠে এসেছে এ শহরের নাম।

এই তালিকায় অন্যান্য দেশের নামও পর্যায়ক্রমে আছে। এই তালিকাটি মূলত পরিবেশগত নিরাপত্তার মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে বিবেচিত হয়েছে। এরপরে আছে টোকিও, টরন্টো, সিডনি, টোকিও ও অ্যামস্টারডামসহ আরও কয়েকটি দেশের নাম।

এনইসি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট থেকে সম্প্রতি ‘নিরাপদ শহর সূচক ২০২১’ এর তালিকা প্রকাশ করেছে। এই প্রতিবেদনটি ডিজিটাল, স্বাস্থ্য, অবকাঠামো, ব্যক্তিগত ও পরিবেশগত সুরক্ষার বিষয় বিবেচনা করে প্রস্তুত করা হয়েছে।

৭৬টি শহরের মধ্য থেকে গড় নাম্বারের উপর ভিত্তি করে কোপেনহেগেন শহরকে বেছে নেওয়া হয়েছে। তবে পর্যায়ক্রমে ৫০টি দেশের তালিকা প্রকাশ করেছে ইআইইউ।

কোপেনহেগেন ডেনমার্কের পূর্বাংশের দ্বীপপুঞ্জে অবস্থিত। এ শহরের বাসিন্দারা ড্যানিশ সুইডিশ ও নরওয়েজিয়ান ভাষাসহ ইংরেজিতেও কথা বলেন। ২০০৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, কোপেনহেগেনের জনসংখ্যা ১১ লাখ ১৫ হাজার ৩৫ জন।

জানেন কি, শুধু নিরাপদ শহর নয় বরং বিশ্বের সুখী দেশগুলোর মধ্যেও কোপেনহেগেনের নাম আছে। একইসঙ্গে সুস্থতার দিক দিয়েও অনান্য শহরের বাসিন্দাদের তুলনায় কোপেনহেগেনবাসী এগিয়ে আছেন।

কোপেনহেগেনে দর্শনীয় বিভিন্ন স্থান আছে। এর মধ্যে এলসিনো, বিখ্যাত ক্রোনবার্গ দুর্গ, শেক্সপিয়ারের হ্যামলেট হাউজ, হিল্লের্ড, ডেনমার্কের প্রাচীন রাজধানী রোজকিল্ডে, লুবসিয়ানা জাদুঘর অব মডার্ন আর্ট অন্যতম।

বিশেষ করে কোপেনহেগেনের রংবেরঙের ঘর-বাড়ি দেখলে আপনার নয়ন জুড়িয়ে যাবে। এছাড়াও সেখানে গেলে দেখতে পাবেন দুই পাশে ঘর-বাড়ি আর মাঝ দিয়ে চলছে নৌকা।

সূত্র: ইনসাইডার/ইন্ডিয়া টাইমস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102