বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

স্বাধীনতার ঘোষণা দিয়ে বিএনপি পালিয়ে যায় নাই- ডাঃ জাহিদ হোসেন

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন
বিএনপি তো সেই দল, যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যায় নাই। বিএনপি জনগনকে ভয় পায় না, কারণ জনগণকে নিয়ে চলার দল বিএনপি।  কেউ কেউ বলছেন বিএনপি এত খারাপ, অথচ তারা নিজেদেরকে আয়নায় দেখে না। যারা ধর্মের কথা বলেন, তাদের কথা বলার সময় ধর্ম ও কথার মধ্যে অমিল থাকে।
শনিবার (১৬ আগষ্ট) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে স্থানীয় আব্দুর রহমান কনভেনশন হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং মৌলভীবাজার জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102