বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

তেতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ২ নং তিরনই হাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইউনিয়ন পরিষদের
মাঠে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
তিরনই হাট ইউপির চেয়ারম্যান আলমগীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, আজিজনগর গ্রামের পরিবেশ বিদ  পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এস আই  কমলেশ, সমাজসেবক তুষার হোসাইন, হেল্প সোসাইটির সভাপতি শাকিল আহমেদ, বিএনপি তিরনই হাট ইউপি শাখার সভাপতি আমানউল্লাহ আমান, তিরনই হাট ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বাংলাবান্ধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
তিরনই হাট ইউপির চেয়ারম্যান আলমগীর হোসাইন
জানান আগামী শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ফকির পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার তিরনই, বাংলাবান্ধা, তেতুলিয়া, শালবাহান, বুড়া-বুড়ি, ভজনপুর, দেবন গড়সহ  ১৬ টি টিম নিয়ে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। এতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102