রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

আরব আমিরাতে

সাংবাদিক সাইফুল রচিত এই ধরণীর পথে প্রান্তরের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২১ এই পর্যন্ত দেখেছেন

আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার বলেছেন, জীবন জীবিকার সন্ধানে আমরা এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াই। যেখানে জীবিকার বিষয় থাকে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা চিন্তায় থাকতে হয়। এই ক্ষেত্রে শত ব্যস্ততার মাঝেও বই প্রকাশ করা অনেক কষ্টসাধ্য। তার মধ্যেও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার এই ধরণীর পথে প্রান্তরে বই প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বই হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু।

বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না। বই হচ্ছে সেরা বই। মনের কষ্ট দূর হওয়ার মাধ্যমে বই পড়ার অভ্যাস করতে হবে। আমাদের ছেলে সন্তানদের বই পড়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে। তাঁর এই প্রকাশিত বইটি গাইডলাইন হিসেবে দিগন্ত প্রসারিত হবে বলে মনে করেন তিনি।

দুবাই সেলসি হলরুমে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের প্রকাশিত নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে” বইটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাংবাদিক কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, লেখক ও সংগঠক প্রকৌশলী সরফরাজ খান, কলামিস্ট ও সাংবাদিক আবু ছালেহ, মাওলানা ফজলুল কবির চৌধুরী, সংগঠক সিরাজুল ইসলাম নওয়াব, আজমান বাংলাদেশ সমিতির সদস্য সচিব কামাল হোসেন সুমন,  সংগঠক রফিকুল ইসলাম খান, সংগঠক এহসান চৌধুরী, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সঙ্গীত শিল্পী জাবেদ আহমেদ মাসুম, সাংবাদিক শামছুল রহমান সোহেল, সাংবাদিক ফখরুদ্দিন মুন্না, সরওয়ার উদ্দিন রনি, মামুনুর রশীদ, কবি ওবায়েদুল হক, ফয়েজ উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102