বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করার উদ্যোগ

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৪ এই পর্যন্ত দেখেছেন
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, ভিক্ষাবৃত্তি একটি ধর্মীয় ও সামাজিক ব্যাধি। তাই সমাজসেবা অধিদফতর সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নগরীর বাইরে বিভিন্ন অলি গলিতে পরিচালনার জন্য শর্ত সাপেক্ষে  ২টি ব্যাটারি চালিত রিক্সা,৬টি চায়ের দোকানের সরঞ্জামসহ ভ্যান গাড়ী এবং ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
রবিবার (৩ আগস্ট) শেখ ঘাটস্থ সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্সে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নির্বাচিত ভিক্ষুকদেও মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার একথাগুলো বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে ও শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল হক, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু নাসের, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. রমজান আলী, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহেদ আরবী, শহর সমাজসেবা কার্যালয়ের আবু সুফিয়ান, শামীম বিল্লাহ, দীন ইসলাম প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102