

শ্রীমঙ্গলে তালামিয এর উদৌগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, আমরা যেনো আমাদের মা বাবার চোখের শান্তি হই, আমরা যেনো আমাদের শিক্ষকের গৌরবের কারন হই, আমরা যেনো পাড়া প্রতিবেশী সম্মানের কারন হই। জীবন পরিচালনার ক্ষেত্রে ন্যায়বোধ ও সততা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সমাজে সততা ও ন্যায়বোধের অভাব থাকলে দুর্নীতি, অবিচার ও বিশৃঙ্খলা দেখা দেয়। যে সমাজে সততা ও ন্যায়বোধের চর্চা হয়, সেখানে শান্তি ও সমৃদ্ধির সুবাতাস বয়ে যায়। সেজন্য ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই সততা ও ন্যায়বোধের গুরুত্ব অপরিসীম।
বর্তমান সময়ে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বোধের অভাব পরিলক্ষিত হচ্ছে। ছাত্রসমাজকে যে শিক্ষক ন্যায়বোধ শিক্ষা দিবেন, তাদের মধ্যেই কতিপয় এমন শিক্ষক রয়েছেন, যারা পক্ষপাতদুষ্ট আচরণ করেন এবং কোনও কোনও ক্ষেত্রে সততাকে প্রশ্নবিদ্ধ করেন। যার কারণে ছাত্র-শিক্ষক সম্পর্কের মধুরতা তিলে তিলে ক্ষয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষক সকলের সাথে সমান আচরণ করবেন, এটা প্রত্যাশিত এবং এটিই ন্যায়বোধের যথার্থ উদাহরণ। এভাবে সমাজের প্রতিটি সেক্টরে সততা ও ন্যায়বোধের অভাব প্রকট আকার ধারণ করেছে। তালামীযে ইসলামিয়া চায় এদেশের ছাত্রসমাজ সততা ও ন্যায়বোধ নিয়ে জীবনকে পরিচালিত করবে। এ লক্ষ্যে এ সংগঠন নানা কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রসমাজের মধ্যে প্রেরণা যুগিয়ে যাচ্ছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা হল রুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমেদ ও বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি জামাল আহমেদ।
সাধারন সম্পাদক শায়েল আহমেদ ও সহ সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন ইমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল ইসলাহ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস নিজামি ও সাধারন সম্পাদক মাওলানা শামসোদ্দোহা খান আবু বকর। জেলা তালামীযের সহ সভাপতি মোঃ আবুল কাশেম, অফিস সম্পাদক হাফিজ রুমেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সাবেক সভাপতি ও ভূনবীর ইউনিয়ন আল ইসলাহ সভাপতি মাওলানা জায়নুল আবেদীন সাহেব, নবীগঞ্জ সরকারি কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মাইনুল ইসলাম জাকির, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান খান পাশা প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওলানা রাশিদ আলী সাহেব, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, জেলা আল ইসলাহ সদস্য মাওলানা আশরাফ উদ্দিন, শ্রীমঙ্গল পৌর আল ইসলাহ অফিস সম্পাদক হাবিবুর রহমান শাহজাহান, সোনার বাংলা রোড আল ইসলাহ সভাপতি ফয়সাল আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ।