শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে

মোঃ মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজারে জেলার শতাধিক অসচ্ছল সুবিধাভোগীদের মাঝে মো: মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে ধারাবাহিক ৪৫তম  মাসিক অনুদানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট) মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ মো: মাসুদ ফাউন্ডেশন কার্যালয়ে শতাধিক সুবিধাভোগীদের মাঝে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সাবেক পৌর কাউন্সিলর মোঃ মাসুদ এর পক্ষ থেকে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নাহিদা মাসুদ।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কবি সালেহ আহমদ (স’লিপক) এর পরিচালনায় সিনিয়র ফটো সাংবাদিক কৃষ্ণ দাস, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম, দপ্তর সম্পাদক রুশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক শাহ আলম, নাদিয়া মোহাম্মদ, নাদিম মোহাম্মদ, নাঈম মিয়া, মোঃ ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102