বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজার

পুলিশ লাইনে অত্যাধুনিক জিম সেন্টারের উদ্বোধন

শাহজাহান মিয়া
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৯ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার পুলিশ লাইনে অত্যাধুনিক জিম সেন্টারের উদ্বোধনের মাধ্যমে জেলা পুলিশ সুপার এমকে, এইচ, জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।

সুস্থ দেহে সুস্থ মন—এই বিশ্বাসকে সামনে রেখে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে গড়ে তোলা হলো অত্যাধুনিক জিম সেন্টার। আনুষ্ঠানিকভাবে এই জিম সেন্টারের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এমকে,এইচ, জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন পুলিশ সদস্যরা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ফিতা কেটে শুভ সূচনা করার পরপরই পুলিশ সুপার নিজেই জিমের সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষণের প্রতি উৎসাহব্যঞ্জক বার্তা দেন।

জিম সেন্টারটি শুধুমাত্র পুলিশ সদস্যদের দৈহিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যেই নয়, বরং মানসিক সুস্থতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন এই উদ্যোগ পুলিশ বাহিনীর আধুনিক ও সুসংগঠিত ভবিষ্যতের প্রতিচ্ছবি—যেখানে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাহিনীর সদস্যদের সুস্বাস্থ্য ও মনোবলের প্রতিও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

সুন্দর ও মনোরম পরিবেশে স্থাপিত এই জিম সেন্টারটি পুলিশ সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াবে এবং দৈনন্দিন চাপ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন।

মৌলভীবাজার জেলা পুলিশের এই যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে অন্য জেলাগুলোর জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102