বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৭১ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় উপর্যুপরি ছুরিকাঘাতে হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জনি দাশ (১৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বড় ভাই বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জীবন দাশ জয়।
নিহতের পরিবার জানায়,  বুধবার (৩ জুলাই) ভোররাতে চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে এক বা একাধিক ব্যক্তি। এসময় দরজা খুলে চোরকে ঝাপটে ধরলে দুর্বৃত্তদের একজন জনি ও তার ভাইকে উপর্যুপরি ছুরিকাঘাতত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।
জনি দাশের বাড়ি বানিয়াচং উপজেলার বাঘতলা গ্রামে। তার বাবা নর্ধন দাশ শহরের চৌধুরী বাজারের ব্যবসায়ী।
পুলিশ বলছে, ঘটনাটি চুরি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চোর বা হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে হত্যায় ব্যবহৃত ছোরাসহ বেশ কিছু আলামত জব্দ করেছে পুলিশ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102