বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করবে: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, পৃথিবীর সব ধর্মই সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব আর ভালোবাসার কথা বলে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য দৃঢ়ভাবে রক্ষা করবে।

রোববার (২৯ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে জাপা চেয়ারম্যান বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কৃষ্ণের জন্মদিনের সব আয়োজন সফল, সুন্দর ও আনন্দঘন হোক এই প্রত্যাশা করছি। জন্মাষ্টমীর এই শুভলগ্নে আমি বিশ্ব শান্তি, সংহতি ও ভ্রাতৃত্ব কামনা করছি।

তিনি বলেন, সনাতন ধর্মের পবিত্র ও গুরুত্বপূর্ণ জন্মাষ্টমীতে আমি স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে। তার দেশ পরিচালনার সময়ে ১৯৮৯ সাল থেকেই ঢাকায় জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা আধুনিক, দৃষ্টিনন্দন ও জাকজমকপূর্ণ আয়োজনে বের হয়।

হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবমুখর জন্মাষ্টমীতে সরকারি ছুটির বিষয়টি হুসেইন মুহম্মদ এরশাদই অনুধাবন করেছিলেন উল্লেখ করে জি এম কাদের বলেন, কৃষ্ণের জন্মদিনের উৎসব ও আরাধনা নির্বিঘ্ন করতে জন্মাষ্টমীর দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেন হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া নগদ দুই কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দুকল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বর্তমানে হিন্দুকল্যাণ ট্রাস্ট অনেক বড় কল্যাণময় প্রতিষ্ঠানে রূপ পেয়েছে।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সামনে এবারও জন্মাষ্টমী এসেছে মহামারি করোনাকালে। তাই প্রতিটি আয়োজন যেন সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে উদযাপিত হয়। স্বাস্থ্যবিধি মেনেই যেন সবাই ধর্মীয় বিধি অনুসরণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102