মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাগরিক সেবার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে

তেতুলিয়া ইউপির সোয়া দুই কোটির উন্মুক্ত বাজেট পেশ

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ৩ নং তেতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
শনিবার( ৩১ মে) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকের  সভাপতিত্বে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হারুনুর রশিদ ২০২৫-২৬ অর্থ বছরে তেতুলিয়া ইউনিয়ন পরিষদের জন্য রাজস্ব বাজেট ৪২৮০৭৯০ টাকা উন্নয়ন বাজেট ১৯৩৩৩৭০৯ টাকা  সর্বমোট  বাজেট  ২৩৬১৪৪৯৯ টাকা এতে ২ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ৪ শত ৯৯ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
পাশাপাশি  ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণায় আয়ের উৎসগুলো জনসম্মুখে উপস্থাপন করে বলা হয়েছে, ইউনিয়নকে নাগরিক সেবা প্রদানের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে  ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দ্রুতই ইউনিয়ন পরিষদ জনগনের সেবা প্রদানের অন্যতম হাব হিসাবে রূপান্তরিত হবে। প্রথমে খসড়া  বাজেট ঘোষনার পর উপস্থিত সকলের মতামত ও পর্যালোচনা শেষে গৃহিত হয়।
উন্মুক্ত বাজেট ঘোষনা সভায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,  সাধারণ সম্পাদক, মোঃ তোজাম্মেল হক বিপ্লব,  বাংলাদেশ জামাতে ইসলামী তেঁতুলিয়া উপজেলা শাখার  জয়নাল আবেদীন, তেঁতুলিয়া উপজেলা জাগপার সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম, এনসিপি প্রতিনিধি  নয়ন ইসলাম ,  ক্রীড়া ব্যক্তিত্ব সাজেদার রহমান রাজু,  বিএনপি নেতা তাজ উদ্দীন আহমেদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সকল ইউপি  সদস্য/সদস্যা, উদ্যোক্তা ও কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তি বর্গ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102