রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সঠিকভাবে হজ্ব পালনে সহায়তায় বৃষ্টলে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

কামরুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট এলাকার হজ্জ যাত্রীদেরকে হজ্বের নিয়ম কানুন সহ প্রয়োজনীয় সকল বিষয়ের প্রশিক্ষণ ,বিদায় সম্বর্ধনা প্রদান ও দোয়া মাহফিল রবিবার (১৮ মে) বৃষ্টলের শাহজালাল মসজিদে অনুষ্টিত হয়েছে।

বাংলাদেশ হাউজ সভাপতি আইনুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্ব ও ওমরাহ বিশেষজ্ঞ মৌলানা ফরিদ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ও বক্তব্য রাখেন শাহজালাল মসজিদের খতিব মৌলানা হাফিজ আজিজুর রহমান খান ও  বৃষ্টল সেন্ট্রাল মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মাদ ইকরাম উদ্দিন। মসজিদ পরিচালনা পর্ষদের পক্ষে বক্তব্য রাখেন শহির উদ্দিন চৌধুরী ও হজ্ব যাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুন নুর।

সেমিনারে বক্তারা তাদের বক্তব্যের শুরুতে সৌদি হজ্ব মন্ত্রণালয় কতৃক মৌলানা হাফিজ আজিজুর রহমান খান হজ্বের গাইড মনোনীত হওয়ায় কমিউনিটির পক্ষ থেকে মোবারকবাদ জানান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সকল নিয়ম কানুন মেনে হ্জ্ব করা খুবই জরুরি। সটিক ভাবে নিয়ম মেনে হজ্ব পালন করতে পারলে আল্লাহপাক অবশ্যই নিস্পাপ হিসেবে কবুল করবেন। তার জন্য প্রয়োজন নিয়তের বিশুদ্ধতা ও হালাল আয় থেকে টাকা দিয়ে হজ্ব পালন করা।

এই প্রশিক্ষণের মাধ্যমে  হজ্বের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমন্ধে অবহিত করা হয়। প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে হজ্ব গমণেচ্ছু ব্যাক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ্ব পালনে সক্ষম হবেন বলে সেমিনারে আগতরা  অভিমত ব্যাক্ত করেছেন। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102