শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দুর্নীতি বৈষম্যের সৃষ্টি করে- ড. মোহাম্মদ আব্দুল মোমেন

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২৯ এই পর্যন্ত দেখেছেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতি বৈষম্যের সৃষ্টি করে। দুনীতি যতটা কমিয়ে আনা যাবে বৈষম্য ততটা কমবে। তিনি আরও বলেন, শুধু দুদক নয়, সরকারি অফিসের প্রধানরা সপ্তাহে একদিন না হলেও মাসে একদিন সেবা প্রত্যাশীদের কথা শুনবেন। তাদের অভিযোগ শুনে সমাধান দিবেন।

রোববার (১৮ মে) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের  আয়োজনে ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের সেবা প্রদানে আরো আন্তরিক হতে হবে এবং সেবাগ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বর্তমান একটি প্রসঙ্গ টেনে বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর যেমন একটি বাহিনীর ভুয়া মুক্তিযোদ্ধার উদ্ভব হয়েছিল, তেমনি গত ৫ আগস্টের পর বেশ কিছু ব্যক্তি ভুয়া সমন্বয়ক ও ভুয়া দুদক চেয়ারম্যান পরিচয়ে প্রতারণা করার চেষ্টা করেছে। আমরা এসব ভুয়া পরিচয়ধারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

দুর্নীতি দমন কমিশনের দুদকের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানির সভাপতি ও মডারেটরের দ্বায়িত্বে ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক(প্রতিরোধ) মো: আখতার হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক মো: এরশাদ মিয়া।

 কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, আমাদের জনবল সীমিত, তবু আমরা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। জনবল বাড়ালে জনগণের ওপর ট্যাক্সের বোঝা বাড়বে এই বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। তবে এটাও সত্য যে, আমাদের মাঝেও কিছু সীমিত দুর্নীতি রয়েছে। দুর্নীতি প্রতিরোধে সবার আগে ‘সরবরাহ পক্ষ’ বন্ধ করতে হবে। এটি বন্ধ হলে ‘চাহিদা পক্ষ’ আপনা-আপনিই বন্ধ হয়ে যাবে।

গণশুনানিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ মৌলভীবাজার জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরছেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করছেন। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল লক্ষ্য।

বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে মোট ৩০০টি অভিযোগ পরে। মৌলভীবাজারে গণশুনানিতে ৫৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।এর মধ্যে গণশুনানিতে পাসপোর্ট অফিস, বিআরটিএ, সাবরেজিস্টার অফিস, সরকারী হাসপাতার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, পিডিবি, পানি উন্নয়ন বোর্ড, জালাবাদ গ্যাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ শুনানী হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102