মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায়

পানি সেচ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বোরো ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন আব্দুল গণি (৫৫) নামের এক কৃষক। শনিবার দুপুরে ক্ষেতে পানি দেয়া শেষ হলে মোটরের সুইচ বন্ধ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল গণি শালবাহান ইউনিয়নের নারায়নগছ গ্রামের কাচু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশেই ওই কৃষকের ধান ক্ষেত। দুপুরে  বোরো ধানে পানির সেঁচ দিতে যান আব্দুল গনি। পানি দেয়া শেষ হলে মোটরের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুছা মিয়া ঘটনার সত্যটা নিশ্চিত করে জানান, দুপুরে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে ওই কৃষক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102