শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সাংবাদিক সেলিম সৌদি আরব রিপোর্টার্স এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত

সৌদি সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলা চ্যানেল জিটিভি(Gtv)সৌদি আরব প্রতিনিধি ও  চ্যানেল এস লন্ডনের সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ, রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ।

জেদ্দা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে  নির্বাচিত নতুন কমিটি ঘোষনা করেন সংগঠনের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি এম ওয়াই আলা উদ্দিন। রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সকল সদস্যদের উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতি বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি মোঃ সুহেল রানা ও সাধারন সম্পাদক আর টিভির জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জলের নাম ঘোষনা করা হয় ।

এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, সহ-সভাপতি এটিএন বাংলার সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এশিয়া টিভির জেদ্দা প্রতিনিধি কাওছার আব্দুস সালাম, যুগ্ন সাধারন সম্পাদক নিউজ ২৪ জেদ্দা প্রতিনিধি মোঃ ফিরুজ, যুগ্ন সম্পাদক চ্যানেল ২৪ জেদ্দা প্রতিনিধি সৈয়দ আহমেদ, যুগ্ন সম্পাদক এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি ,সহ সাংগঠনিক সম্পাদক এস এ টিভির মদিনা প্রতিনিধি আনিসুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক কিউ টিভির জেদ্দা প্রতিনিধি রফিক চৌধুরী।

নির্বাচনী সভা শেষে নতুন দায়িত্ব প্রাপ্তরা প্রবাসীদের দুঃখ-কষ্টের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি সৌদি আরবের পঞ্চিমাঞ্চলে মুখপাত্র হিসেবে জোরালো ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। যা আগামী দিনগুলোতে শুধু পঞ্চিমাঞ্চল নয় সমগ্র সৌদি আরবে প্রবাসীদের স্বার্থে কাজ করার ভূমিকা রাখবে

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102