শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

গণঅধিকার পরিষদ নেতা আবুল হোসেন

আওয়ামিলীগ ও বিএনপিকে ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলায় ছাত্রদলের বিক্ষোভ

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবুল হোসেন জীবন এর সম্প্রতি দেওয়া এক বক্তব্যে নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি করেছেন। সিলেটে শ্রমিক অধিকার পরিষদের এক সমাবেশে তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে “একই মুদ্রার এপিঠ-ওপিঠ” আখ্যা দিয়ে বক্তব্য রাখেন।
তার এ মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বক্তব্যকে ‘দলদ্রোহিতা’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
তার বক্তব্যের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এক সময় আবুল হোসেন জীবন বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি গণফোরাম, তারপর গণঅধিকার পরিষদের রাজনীতিতে সক্রিয় হন। বিভিন্ন রাজনৈতিক অবস্থান পাল্টানোর কারণে অনেকে তাকে ‘পল্টিবাজ’ বলেও মন্তব্য করছেন।
এছাড়া তার বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, বিশেষ করে সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা বিতর্ক আরও ঘনীভূত করেছে। আওয়ামী যুবলীগের অনেক নেতাকর্মীদেরকে গণ অধিকার পরিষদে যোগদানের মাধ্যমে তারা আওয়ামীলীগ কে পুণঃবাসনের অপচেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনসম্পৃক্ত নেতাদের বক্তব্যে দায়িত্বশীলতা থাকা জরুরি। আবুল হোসেন জীবনের বক্তব্য রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর এবং এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মত দেন তারা।
এ বিষয়ে আবুল হোসেন জীবন এখনো পর্যন্ত গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানাননি। তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102