রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সালান্দর চৌধুরী হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরী হাট এলাকার মৃত খমিজ উদ্দিন ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সালান্দর চৌধুরী হাটের ঠাকুরগাঁও – পঞ্চগড় মহাসড়কে একটি দ্রুতগতির মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাইসাইকেল আরোহী হাসিবুল ইসলাম গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফয়েজ বলেন, “বাইসাইকেল আরোহীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বাকি দুইজনের অবস্থাও গুরুতর।”

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102