মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোদা উপজেলা বিএনপির সম্মেলনে আব্দুল মান্নান সভাপতি ও আসাদুল্লাহ আসাদ সম্পাদক নির্বাচিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার বোদা উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। এছাড়া সাধারণ সম্পাদক পদে আসাদুল্লাহ আসাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে রায়হানুল আলম প্রধান রিয়েল ও দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন ও ভোট গ্রহণ শেষে কমিটির নাম ঘোষণা করা হয়।  কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এ নাম ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর চার সদস্যের এ কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।
এর আগে শনিবার দুপুরে বোদা মডেল পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা বেনপার্টির সাথে শোভাযাত্রা নিয়ে মাঠে উপস্থিত হলে সেখান থেকে এক আনন্দ মিছিল বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি- রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সর্বশেষ বোদা উপজেলা বিএনপির সম্মেলন ২০০৬ সালে অনুষ্ঠিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102