বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

পঞ্চগড় জেলার

বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকার
স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একটি গেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেছেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক সাবেত আলী। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এই স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতীয় প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগ স্ট্যান্ডে ভারতীয় পতাকা উড়ানো হয়। কিন্তু বাংলাদেশ প্রান্তে বড় কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড বা সেভাবে পতাকা উত্তোলনের ব্যবস্থা ছিল না। বাংলাদেশ প্রান্তে ভারতের চেয়েও বেশি উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে দেশের জাতীয় পতাকা উড়ানোর দাবি ছিল স্থানীয়দের। এবার এর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একটি গেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হলো।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, বাংলাবান্ধা জিরো পয়েন্টে আমাদের  পঞ্চগড় বাসি মানুষের দাবি ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়  জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মো. আব্দুল্লাহ, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন সহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102