বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

রাজধানীতে নান্দনিকভাবে শুর বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু উৎসব

মো. রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১২৯ এই পর্যন্ত দেখেছেন

বৃহস্পতিবার ঢাকার মিরপুর ১৩ নম্বর শাক্যমুনি বৌদ্ধ বিহারে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু ৩ দিনের এই মেলার উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি সেটা হলো পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট। তিনি বলেন, আমাদের যে তিন চারটা প্রতিষ্ঠান আছে পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ এবং ডেভলপমেন্ট বোর্ড-এদেরকে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট থেকে বের করে কিভাবে লাইভলিহুড কনসেপ্টে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমি সিরিয়াসলি কাজ করতে চাই। আমরা যে পরিমাণ টাকা গভর্নমেন্ট থেকে পাই তার কিছু অংশ কি লাইভলিহুড ডেভেলপমেন্টে ইনভেস্ট করেছি, খুব সম্ভবত করি নাই। সরকার কি নিষেধ করেছিলো লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য খরচ না করতে? করে নাই। আমাদের ইনভেস্টমেন্টটা লাইভলিহুড ডেভেলপমেন্টের দিকে হওয়া দরকার।

উপদেষ্টা আরো বলেন, আমাদের লাইভলিহুড ডেভেলপমেন্টের পাশাপাশি কোয়ালিটি এডুকেশন প্রয়োজন আছে। আমরা অর্থনৈতিকভাবে পার্বত্য চট্টগ্রামকে ডাইনামিক করতে চাই। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিকী এবারের বিজু অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে।

৩ পার্বত্য জেলা থেকে তিন দিনের এই উৎসবে ৪৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করে এবং ৩০টি স্টল পাহাড়ি আমেজে সজ্জিত করে। মেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, পার্বত্য হস্তশিল্প, খাবারসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রয় ও প্রদর্শনী চলছে। মূলত পার্বত্য অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এক অনন্য উদ্যোগ বলে জানিয়েছেন এর আয়োজকরা।

বিঝু, বৈষু, সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলা উদযাপন কমিটির আহ্বায়ক শুভাশীষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাক্যমুনি বৌদ্ধ বিহারের সভাপতি, অধ্যক্ষ ভিক্ষু (ভান্তে) প্রজ্ঞানন্দ মহাথের, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান, লে. কর্নেল পরিমল বিকাশ চাকমা ও স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব সুবিমল চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তনয়া দেওয়ান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102