বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের টি-রিসোর্ট সংলগ্ন প্রধান সড়কে সোমবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০:১৫ মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি মোটরসাইকেল টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পিচঢালা অংশে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হন দুইজন।

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, আহতদের মাথায় গুরুতর আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হলেন শমশেরনগর চা-বাগানের বাসিন্দা মিলন রবিদাস (৩৩) ও বীরবল রবিদাস (৪০)।

মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট পাঠানোর পরামর্শ দেন। রাতেই তাদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত মিলন রবিসাসের মামা কানাই রবিদাস জানান, গুরুতর আহত অবস্থায় বীরবল রবিদাসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে মাউন্ট এডোরা প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে রাত ২:৩০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কানাই রবিদাস আরও জানান,অপর আহত মিলন রবিদাসের চিকিৎসা বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালে চলছে। চিকিৎসকদের মতে, আগের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আশপাশের মানুষ দ্রুত আহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102