সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

হবিগঞ্জে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ সদর উপজেলার করিমপুর গ্রামে এক সঙ্গে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। আত্মহনন কারীরা হলেন, ওই গ্রামের রুহুল আমিন (৩২) ও তার ২য় স্ত্রী মুর্শিদা আক্তার (২৫)। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ আত্মহত্যা ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিজ ঘরে এক সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগায় রুহুল আমিন ও মুর্শিদা আক্তার। কিছুক্ষণ পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা এগিয়ে এসে রুহুল আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর মুর্শিদা ঘটনাস্থলেই মারা যায়।
ওসি জানান, রুহুল আমিনের ১ম স্ত্রীসহ তিন সন্তান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়না দতন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102