মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পক্ষে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হরিণাকান্দি গ্রামে সাবেক ছাত্রদল নেতা তাজুল ইসলামের উদ্যোগে তার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীরসহ সর্বস্তরের প্রায় ৩ হাজার মানুষের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক জনাব মো. মহসিন মিয়া মধু।

এছাড়াও এই ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন আহবায়ক তারেক খন্দকার, আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক, আব্দুর রহিম, আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো. সেলিম মিয়া, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য টিটু দাস, নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসহ সর্বস্তরের প্রায় ৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102