

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নে প্রায় সাড়ে ২২ হাজার পরিবাবের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গলের বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন কাবিখা’র উপ-পরিচালক শামসুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও বিভিন্ন ইউনিয়নের ডেগ অফিসার।
শ্রীমঙ্গল পৌরসভায় চাল বিতরণ কাক্রমের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীমঙ্গল পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।