বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সোয়ানসিতে

মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট্র এসোসিয়েশনের এজিএম অনুষ্ঠিত

দেওয়ান ফয়ছল
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬১ এই পর্যন্ত দেখেছেন

মৌলভী বাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন (মিড এন্ড ওয়েষ্ট গ্লামারগান) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোয়ানসিতে অনুষ্ঠিত হয়েছে। সোয়ানসী শহরের আনারকলি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত এজিএম সভায় সোয়ানসী, পোর্ট টালবট, ব্রিজেন্ড সহ আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে।

উৎসবমুখর পরিবেশে এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা মাহমুদুল হাসান মারুফ। এরপর সভাপতি ২০২৫ সাল অর্থাৎ চলতি বছরে সংগঠনের আগামী দিনগুলোতে কয়েকটি বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

আব্দুল কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সৈয়দ আসিয়াদ আলী, আব্দুল লতিফ কয়ছর, আব্দুল ওয়াহিদ সরওয়ার, আনছার মিয়া, কামরুল হাসান ও আহমদ আলী।

সভায় বক্তারা সংগঠনের ১১ বছরের পথ চলার বিস্তারিত বিবরণ তুলে ধরে সংগঠনকে সম্মিলিত ভাবে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এছাাড়াও বক্তারা আরও নতুন সদস্য সংগ্রহের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

কোষাধ্যক্ষ শামছু মিয়া তাঁর বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নতুন সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে তিনি তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, কমিটির পক্ষ থেকে আমরা সদস্য সংখ্যা বাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছি। সত্যিকার অর্থে সদস্য সংখ্যা বাড়ানো মুখে যতোই বলিনা কেন কার্য্যত তা সহজ নয়। এত কিছুর পরও সমিতির স্বার্থে আমাদের অবিরাম চেষ্টা অটঁল রাখতে একটুও সংকোচ বোধ করিনি।

তিনি গত বছর মৌলভী বাজারের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় অসহায় জনগণের সাহায্যার্থে সমিতির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা, বিরাট আকারে সোয়ানসী শহরে একটি মেলার আয়োজন করা সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে ২০২৪ সালের আয়- ব্যয়ের হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে তা পেশ করেন। বিপুল করতালির মাধ্যমে সবাই তার পেশকৃত হিসাবকে স্বাগত জানান।

অনুষ্ঠান শেষে ছিলো বিভিন্ন ধরণের মুখরোচক খাবারের আয়োজন। আমানফোর্ডের শান টেকওয়ে থেকে মাংশ ভোনা, ব্রিজেন্ডের আশোকা রেষ্টুরেন্ট থেকে চিকেন কারী, আনারকলি রেষ্টুরেন্ট থেকে ভাত এবং ডাল পরিবেশন করা হয়। খাবার শেষে পরিবেশন করা হয় ফিরনী এবং চা-কফি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102