বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

মসজিদের দানবাক্স চুরিকালে ১ চোর আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৫৭ এই পর্যন্ত দেখেছেন

মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম : কুড়িগ্রাম শহরের লোহাপট্টির একটি দোকান থেকে শনিবার (২৮আগস্ট) দুপুরে চোর মসজিদের দানবাক্স লুট করে নিয়ে যায়। দানবাক্স নিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন শফিউজ্জামান শিমুল (৩২) নামক এক চোর ও মাদকসেবীকে দানবাক্সসহ আটক করে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় মামলা হয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মর্তুজা জানান, শহরের লোহাপট্রিতে আজম হার্ডওয়ার এ কুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের একটি দানবাক্স রাখা। স্থানীয় লোকজন সেই দানবাক্সে প্রচুর টাকা পয়সা দান করেন। দানবাক্সের সেই টাকা দেখে বাক্সটিকে টার্গেট করে চিহ্নিত চোর ও মাদকসেবীরা। দোকান মালিক শনিবার দুপুরে দোকান খোলা রেখে জোহরের নামায আদায় করতে মসজিদে গেলে সেই সুযোগে শফিউজ্জামান শিমুল(৩২) দানবাক্সটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় চাউলপট্রিতে থাকা মানুষের সন্দেহ হলে চোরকে ধাওয়া করে দানবাক্সসহ শফিউজ্জামান শিমুলকে আটক করেন।

স্থানীয় লোকজন চোর শফিউজ্জামান শিমুলকে গণধোলাই দিয়ে সদর থানা পুলিশকে খবর দেন। তাৎক্ষনিক ভাবে সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার বিষয়টি ব্যবস্থা গ্রহণ করার জন্য মোবাইল-০১ কে দায়িত্ব প্রদান করেন। মোবাইল-০১ দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই আহসান সৌরভ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে দানবাক্সের থাকা ১ হাজার ২’শ বিশ টাকা উদ্ধার করে এবং চোর শফিউজ্জামান শিমুলকে আটক করে থানায় নিয়ে আসে।

কুড়িগ্রাম সদর থানা জানান, আটক চোর শফিউজ্জামান শিমুল পৌরসভার পুরাতন পোস্ট অফিস পাড়ার মোঃ সুলতান আলীর পুত্র। তিনি একজন চিহ্নিত পেশাদার চোর ও মাদকসেবী । তার বিরুদ্ধে পূর্বের ২টি মামলা আছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, এ ব্যাপারে সদর থানায় একটি চুরির মামলা হয়েছে এবং আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102