মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত মৌলভীবাজারে সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন টরন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত

ছাতকে তারুণ্যের উৎসবে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১২১ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫  উপলক্ষে সেরা বাউল অন্বেষণ, বইপড়া এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরণী সভা  অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী  কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভায় বাউল অন্বেষণ প্রতিযোগিতায় “ক” এবং “খ” গ্রুপের বিজয়ী ৪ জন, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী দল ও বইপড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভায় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা কাজী মোঃ মহসিন, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা কে এম মাহবুবুর রহমান, পল্লী উন্নয়ণ কর্মকর্তা প্রণব লাল দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাত্র সমন্বয়ক জুবায়ের আহমেদ প্রমুখ।
পরে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে ছাতক পৌরসভায় প্রতিযোগীদের মধ্য পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্হিত ছিলেন ছাতক পৌরসভার সচিব শরবিন্ধু রায় সহ কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102