মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত মৌলভীবাজারে সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন টরন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত

প্রবাসী আওয়ামীলীগ নেতা ইমন এর বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলার অভিযোগ

ছাতক সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফরিদ আহমেদ ইমন বর্তমানে লন্ডনে বসবাস করছেন। তবে তার বিরুদ্ধে দেশে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ উঠেছে।
জানা যায়, ৪ সেপ্টেম্বর  সুনামগঞ্জের সমন্বয়কদের একটি মামলায় তাকে আসামি করা হয়। এখন পর্যন্ত মোট ২টি মামলায় ফরিদ আহমেদ ইমনের নাম যুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় আসামি সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান এবং মুহিবুর রহমান মানিক। এই মামলায় সংশ্লিষ্টতায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য নিরপরাধ ব্যক্তি কারাগারে রয়েছেন। অনেকে মামলার ভয়ে আত্বগোপনে আছেন।
সম্প্রতি ২৩ ডিসেম্বর সুনামগঞ্জ কোর্টে তাকে আর একটি মিথ্যা মামলায় পুনরায় আসামী করা হয়েছে। এই মামলার বাদী হিসেবে ছাতক উপজেলার স্থানীয় এক বিএনপি নেতার নাম উঠে এসেছে।
ফরিদ আহমেদ ইমন গণমাধ্যমকে জানিয়েছেন, “আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা গুলো উদ্দেশ্যমূলক এবং হয়রানির জন্য করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জনপ্রিয় আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিকভাবে বিপদে ফেলার জন্য একটি নির্দিষ্ট চক্র মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে।
ফরিদ আহমেদ ইমন আরও বলেন, “ছাত্রলীগের কর্মী থেকে কেন্দ্রীয় নেতৃত্বে এসেছি এবং সবসময় দলের জন্য কাজ করে গেছি। যারা মামলা দিয়ে আমাদের দমাতে চায়, তারা কখনো সফল হবে না।” এ ধরনের মিথ্যা মামলা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102