বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সাংবাদিক আবুল হোসেন এর পিতার মৃত্যুতে শোক প্রকাশ

মোঃ আব্দুল হান্নান
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক আবুল হোসেন আলমের পিতা হাজী আব্দুস শহিদ এর মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, শুক্রবার ( ৩ জানুয়ারী) বাংলাদেশে রাত ১১ ঘটিকায় সিলেট বালুচর নিজ বাসায় ইন্তেকাল করেছেন হাজী আব্দুস শহিদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। ৬ ছেলে, ৩ কন্যা, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মরহুম হাজী আব্দুস শহিদের গ্রামের বাড়ি বিয়ানীবাজার শ্রীধরা, নয়া বাড়ি। তিনি সাবেক ইয়উনিয়ন মেম্বার ছিলেন। মরহুমকে শনিবার দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102