রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি: উপদেষ্টা আসিফ

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

বুধবার (২৫ ডিসেম্বর)  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শুধু একটা নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। দুই হাজারেরও বেশি মানুষ জীবন দিয়েছে, ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সদস্যরা দেশের নানা সংস্কারের কথা বলেছেন, আমরা সংস্কারের দাবিগুলো পূরণ করব।

আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানে যে এক দফা ছিল, সে এক দফা স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করা হয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করি, সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বালিয়াডাঙ্গীবাসী পৌরসভার দাবি করলে তিনি বলেন, পৌরসভা নিয়ে একটা রিভিউ চলছে। দেশের কিছু পৌরসভা বাদ দিয়ে নতুন করে কিছু পৌরসভা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে প্রায় ৪০ শতাংশ রাস্তা পাকাকরণের বাকি আছে। বালিয়াডাঙ্গী উপজেলাতে প্রায় ৩০ শতাংশ রাস্তা পাকাকরণ বাকি রয়েছে। বালিয়াডাঙ্গীকে যাতে দ্রুত জাতীয় পর্যায়ের সমপরিমাণে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করবো।

উপদেষ্টা বলেন, শিক্ষার মান বৃদ্ধির জন্য বালিয়াডাঙ্গীতে একটি লাইব্রেরি স্থাপনা করতে স্থানীয় সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা দেওয়া হবে। সামনের দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আওতাধীন যে কোনো সমস্যা নিয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে মন্ত্রণালয়কে জানাবেন- আমরা বিশেষ গুরুত্বারোপ করব।

উত্তরবঙ্গকে নিয়ে উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল। শুধু কিছু কিছু জায়গায় উন্নয়ন সীমাবদ্ধ ছিল। যে অঞ্চলগুলো বৈষম্যের শিকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেসব অঞ্চলকে বেশি গুরুত্ব দেবে। আমরা কিছু দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নেব, যা এ সরকারের মেয়াদ শেষ হলেও জনগণ সেগুলোর সুফল ভোগ করবে। সরকারের যে সংস্কারের এজেন্ডা, গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের যে চাওয়া-পাওয়া সে সংস্কার কার্যক্রমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102