বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

ছাত্রদের উপর হামলায় জড়িত মহিলা আ.লীগের ৫ নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের পাঁচ নেত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছা. বাবলী বেগম (৪৩), ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি (৩৮), ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. রিতা আক্তার (৪০), ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমা আক্তার সাথী (৩০) ও পল্লবী থানা ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক মোছা. খাদিজা বেগম (৩৪)।

পল্লবী থানা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ২০২৪ বিকেল সাড়ে ৩টায় পল্লবী থানার মিরপুর-১০ পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের একদফা দাবিতে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন ভিকটিম মো. আবিদ। আন্দোলনে দেশীয় অস্ত্র, পিস্তলসহ অন্য আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আবিদের ডান চোখে গুলি লেগে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় ভিকটিম আবিদের ভাই জিন্নাত সাঈদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আন্দোলনে হামলার ঘটনায় জড়িত বাবলী বেগম, সাবিনা ইয়াসমিন যুথি, রিতা আক্তার, নাজমা আক্তার সাথী ও খাদিজা বেগমকে গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার মামলায় গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102