

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের সুলতান দিঘী থেকে নিখোঁজের ৩ দিন পর সিএনজি চালক হোসেন মিয়া (২২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেল ৫ টার দিকে মোস্তফাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাউরঘড়িয়া সুলতান দিঘী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
হোসেন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এলাকার গাঘরাজুর গ্রামের লায়েছ মিয়ার ছেলে। সে বর্তমানে মৌলভীবাজার পৌর শহরের বড়হাট এলাকায় বসবাস করে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী দিঘীতে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট হোসেন মিয়া (২২) মৌলভীবাজার থ ১২- ৯১৫৭ তানিম পরিবহণ নিয়ে তার ভাড়াটিয়া বাসা হতে সন্ধ্যার দিকে সিএনজি অটোরিকশা এর মালিক সুমন আহমদ খিদুর (পশ্চিম মোস্তপুর পুর) এর গ্যারেজ এ গাড়ি রাখার উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত ৯ টার দিকে তার মালিক সুমন সিএনজি অটোরিকশা ড্রাইভার কে ফোন দিলে সে বলে শহরের কুসুমবাগ পয়েন্ট আছে। তারপর থেকে আর যোগাযোগ হয়নাই।
শুক্রবার সকাল ৭টা পর্যন্ত মোবাইল এ রিং হয় কিন্তু রিসিভ করে নাই। এরপরে মোবাইল বন্ধ পাওয়া যায়।