বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ফার্মগেটে বেপরোয়া বাস কেড়ে নিলো ক্রিকেটারের প্রাণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীর ফার্মগেটে বেপরোয়া বাসের ধাক্কায় ক্রিকেটার নীরব খান শহীদ (৩২) নিহত হয়েছেন। তিনি কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন। তার বন্ধু আফজাল হোসেন আহত চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বাসটিকে জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে শহীদের এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

রাতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‌‘এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন লিমিটেড’ নামের বেপরোয়া গতির একটি বাস ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে ক্রিকেটার শহীদুল ইসলামের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে আহত হন।

পেছনে থাকা তার বন্ধু আফজাল হোসেনও আহত হন। খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে শহীদুল ও আফজালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ক্রিকেটার শহীদুলের বন্ধু আফজালের পা ভেঙে গেছে। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় শহীদুলের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘাতক বাসটির চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি সালাহউদ্দিন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102